spot_img

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

আজ (৮ জুন) বুধবার সন্ধ্যার দিকে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।

তিনি জানান, নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে বিষয়টি সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে জানানো হয়েছে। সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। আমরা সকলের সহযোগিতায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চাই।

চিঠিতে বলা হয়, গত (৭ জুন) ২০২২ তারিখের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য জনাব আ ক ম বাহাউদ্দিন কৌশলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ২২ বিধির লঙ্ঘন। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে বিষয়টি স্থানীয়ভাবে তদন্ত করালে লিখিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। যা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে আপনাকে উল্লিখিত নির্বাচনী এলাকা ত্যাগ করে আচরণবিধি প্রতিপালন বিষয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ