বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে এ দেশের সম্পদ লুট করেছিল। সে সময় আওয়ামী লীগের ওপর নির্যাতন চালিয়ে সারাদেশে প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল, বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বৃহস্পতিবার (৯ জুন) কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় একটি রেস্টুরেন্টে কর্মী সভা শেষে সাংবাদিকদের মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বলছে নির্বাচনে অংশ নেবে না, কিন্তু তারা বিভিন্ন জায়গায় নির্বাচনে ঠিকই অংশ নিচ্ছে। এটা আসলে জনগণের সাথে প্রতারণা করার শামিল। তারা নানান সময়ে নানান কথা বলে। সকালে এক রকম বিকালে আরেক রকম কথা বলে। বিভিন্ন কথা ও মিথ্যাচার করতে করতে বাংলাদেশের মানুষের কাছে একটি প্রতারক দল হিসেবে তারা চিহ্নিত হয়েছে।
তিনি আরেও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে এ দেশের সম্পদ লুট করেছিল। সে সময় আওয়ামী লীগের ওপর নির্যাতন চালিয়ে সারাদেশে প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।










