spot_img

বিদেশে চিকিৎসা না হলে খালেদা জিয়ার জীবন হুমকির মুখে পড়বে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত রাতে খালেদা জিয়ার মাইল্ড হার্টঅ্যাটাক হয়েছে। আমরা আগে থেকেই বলে আসছি তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া প্রয়োজন। আবার তিনি অসুস্থ হয়ে পড়াতে আরও প্রমাণিত হল, অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে, তার জীবন হুমকির মুখে পড়বে।

আজ শনিবার (১১ জুন) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘বাজেট ২০২২-২৩ বিএনপির প্রতিক্রিয়া’ নিয়ে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছিল। এরপরও অনুমতি দেওয়া হয়নি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ডাক্তারদের কাছে যতটুকু শুনেছি, খালেদা জিয়ার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে। হাসপাতালে থাকতে থাকতেই তার আরেকটা উপসর্গ এসে যায়। সেটা হচ্ছে তার সাফোকেশন শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়। তখন ডাক্তাররা সিদ্ধান্ত নেন, আর বিলম্ব না করে তার এনজিওগ্রাম করবেন।

তিনি বলেন, এনজিওগ্রাম করে দেখা গেছে, তার মেইন আর্টারিটা ৯৯ পারসেন্ট ব্লক। সেখানে সফলভাবে স্টেইন্ট করেছেন। ডাক্তাররা আশাবাদী, এই ট্রিটমেন্টের ফলে তিনি আপাতত হার্টের যে সমস্যা, সেটা থেকে সাময়িকভাবে রিলিভড হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ