spot_img

গত সাড়ে ১৩ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে : তথ্যমন্ত্রী

আমাদের চিকিৎসকরা মেধাবী এবং গত সাড়ে ১৩ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বেগম জিয়াকে শুধু বিদেশে নেওয়ার ধুয়া না তুলে, তার সুস্থতার দিকেই বিএনপি নেতারা মনোযোগ দেবেন বলে আশা করি। কারণ এর আগেও তারা যখন বেগম জিয়ার জীবন সংকটাপন্ন বলেই চলেছিলেন তার মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।

শনিবার (১১ জুন) বিকালে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে নিজ নির্বাচনী এলাকা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী কুতুব উদ্দিন হারুনীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জি. শামসুল আলম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদসহ পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ, প্রজন্ম লীগ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ