spot_img

বিজেপি ও হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে : নেজামে ইসলাম পার্টি

বিজেপি ও হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ, নুপুর শর্মা ও নবিন জিন্দল কতৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করার ঘৃণ্য বর্বরোচিত অপরাধের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ করার আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছে তাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন বংশাল শাখার সভাপতি মুফতী মুহিউদ্দীন, যাত্রাবাড়ী সভাপতি মুফতী ওয়াহীজ্জামান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, তেজগাঁও সভাপতি মাওলানা আশরাফ আলী, ছাত্র সমাজ সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব এহতেশামুল হক সাখী, মাওলানা মামুন তালুকদার ও মহানগর নেতা তসলিম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ