spot_img

২২ জুন পর্যন্ত বিমানের লন্ডনগামী ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৮ জুন) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল। তবে সিলেট বিমানবন্দরে বন্যার পানি প্রবেশ করায় সেখানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তাই ফ্লাইটটি ঢাকা ছাড়েনি।

শনিবার (১৮ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার বলেন, বিমান ২১ তারিখ পর্যন্ত ঢাকা-সিলেট-লন্ডনের সব ফ্লাইট বাতিল করেছে। পরের ফ্লাইটের বিষয়ে ২১ তারিখে সিদ্ধান্ত হবে।

তিনি জানান, ফ্লাইটটি (বিজি-২০১) ঢাকা থেকে শনিবার সকাল ৮টায় সিলেটের উদ্দেশে রওনা হয়ে যাত্রী নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। সিলেট থেকে লন্ডন হয়ে আবার সিলেট যাওয়ার কথা ছিল। তবে বিমান ফ্লাইটটি বাতিল ঘোষণা করেছে। বাতিল করা এই ফ্লাইটের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ