সিলেটসহ দেশের কয়েকটি বন্যা কবলিত এলাকায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আ.লীগ ছাড়া অন্যকোনো দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে নেই।
শনিবার (১৮ জুন) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে উপজেলার স্কুল ও কলেজ শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় বসে বসে কেউ টক শোতে বক্তৃতা দিচ্ছেন আর ঢাকায় নয়াপল্টনে কিংবা প্রেসক্লাবের সামনে সরকারের বিরুদ্ধে অনেকে বিষদগার করছেন, কিন্তু বন্যার্তদের সাহায্য করার জন্য কেউ ঝাঁপিয়ে পড়ছেন না। ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।










