ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে বিশ্বনেতাদের আগমন ঘিরে রাস্তার পাশের একটি বস্তি নীল-সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদেশি অতিথিদের চোখ থেকে দারিদ্র্যের চিত্র আড়াল করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লির ভাসন্ত বিহারের কুলি ক্যাম্প এলাকায় এ দৃশ্য দেখা যায়।
ব্রুটের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের আগে বস্তিটির চারপাশে বড় বড় কাপড়ের পর্দা টানানো হয়। বাসিন্দাদের একাংশ বলছেন, বিশ্বনেতাদের যাতায়াতের সময় এলাকা যেন বাইরে থেকে দেখা না যায়, সে কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দারিদ্র্য দূর করার বদলে দরিদ্র মানুষদের কেন আড়াল করা হচ্ছে।
এর আগেও ২০২৩ সালের জি-২০ সম্মেলনের সময় একই এলাকায় পর্দা টানিয়ে বস্তি ঢেকে দেওয়া হয়েছিল।
ঘটনাটি নিয়ে ভারতের বিরোধী দলগুলোও সমালোচনা করেছে। তাদের দাবি, পর্দা দিয়ে ঢেকে দিলেই দারিদ্র্যের বাস্তবতা বদলে যায় না।
সূত্র : ব্রুট












