spot_img

বন্যাকবলিত এলাকায় ২০০ মেডিকেল টিম কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যসেবা বিভাগের ২০০ মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমাদের চার হাজার মেডিকেল টিমের সদস্যরা প্রস্তুত রয়েছেন। তবে, এটা সত্যি যে, ভাসমান চিকিৎসা কেন্দ্র করার মতো আমাদের কোনো উপকরণ নেই।

সোমবার (২০ জুন) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক এসটিএইচ সামিট অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে প্রতিবছর বন্যা হয়। অথচ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো হেলিকপ্টার, পানিতে চলার অ্যাম্বুলেন্সের মতো কোনো পরিবহন নেই। আমরা সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ