spot_img
spot_img

নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ফিরিয়ে নেওয়ার কথা বললেন ভারতের এমপি

বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট অঞ্চল ভারতের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়ার সময় এসেছে বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

তিনি বলেন, শুধু পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নয়, বাংলাদেশের এসব অঞ্চলও ফিরিয়ে নিতে হবে। একই সঙ্গে এসব অঞ্চল পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নিশিকান্ত বলেন, এখন কেবল পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের হাত থেকে পুনরুদ্ধারই নয়, বরং নেহরুজি যে অঞ্চলগুলো জোরপূর্বক হস্তান্তর করেছিলেন, সেগুলোও ফিরিয়ে আনার সময় হয়েছে। তা নোয়াখালী, চট্টগ্রাম বন্দর কিংবা সিলেট, যেটিই হোক না কেন।

তিনি দাবি করেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর, এই তিনটি অঞ্চল ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। ত্রিপুরা আগে টিপরা নামে পরিচিত ছিল। এর রাজা বীর বিক্রম সিং নেহরুর সঙ্গে বারবার বিরোধে জড়িয়েছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, কীভাবে নোয়াখালী পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায়, কীভাবে সিলেটে গণভোট আয়োজন করা যায়? এটি আমার রাজ্য। এটি ভারতের অংশ থাকবে, পাকিস্তানের অংশ হবে, নাকি স্বাধীন রাষ্ট্র হবে, সেই সিদ্ধান্ত আমিই নেব।

ত্রিপুরার ভারতভুক্তি প্রসঙ্গে দুবে বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল সেনাবাহিনী পাঠানোর পর ১৯৪৮ সালের অক্টোবরে ত্রিপুরা ভারতের অংশ হয়। তৎকালীন মহারানি কাঞ্চন প্রভা ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ