spot_img
spot_img

শায়েখ মাহমুদ আফেন্দীর ইন্তেকালে ড. এনায়েতুল্লাহ আব্বাসীর শোক

তুরস্কের প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক রাহবার শায়েখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে শোক প্রকাশ করেছেনত তাহরিকে খতমে নবুয়্যাত বাংলাদেশ-এর আমীর ও জৌনপুর পীর ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

বৃহস্পতিবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, তুরস্কের প্রখ্যাত আলিম, তাসাউউফ জগতের উজ্জ্বল নক্ষত্র ও নকশেবন্দী তরিকার আধ্যাত্মিক রাহবার শায়েখ মাহমুদ আফেন্দীর ইন্তেকালে গোটা মুসলিম উম্মাহ একজন মুহাক্কিক ওরাছাতুল আম্বিয়াকে হারিয়েছে।

তিনি আরও বলেন, শায়েখ মাহমুদ আফেন্দি সকলের নিকট অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি বেশকিছু দিন অসুস্থ ছিলেন। অবশেষে কুরবে হাকিকীর নৈকট্য লাভ করলেন। আল্লাহ উনাকে জান্নাতের উঁচু মাক্বাম দান করুন, আমীন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৩ জুন) ইস্তাম্বুলে শায়েখ মাহমুদ আফেন্দী মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ