spot_img

সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের ত্রান বিতরণ অব্যাহত

সুনামগঞ্জে বন্যাক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ অব্যাহত রেখেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ত্রান কার্যক্রম অব্যাহত ছিল।

ত্রান বিতরন শেষে রাত ৯টায় সুনামগঞ্জ সদরের বাহাদুর পুর মাদরসায় বিতরনে নিয়োজিত কেন্দ্রীয় জমিয়ত ও সুনামগঞ্জ জেলা জমিয়তের যৌথ পরামর্শ সভায় আজকের মতো কার্যক্রমের বিরতি ঘোষণা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আগামীকাল আবারও সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সুনামগঞ্জের বাদবাকী স্পটগুলোতে ত্রান বিতরণের পরিকল্পনা পেশ করেন তিনি।

মাওলানা আফেন্দীর নেতৃত্বে দিনব্যাপী এ ত্রান বিতরণে অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহকারী অর্থসম্পাদক মাওলানা আবুল বাশার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী।

সুনামগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দের মধ্য ত্রান বিতরণে ছিলেন সহ সভাপতি মাওলানা আফসার উদ্দিন সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদকসহ স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ এবং মাওলানা আব্দুল আহাদ মিয়াজী ও ছাত্রনেতা তাহমিদ হাসান প্রমুখ।

এতে সহযোগিতা করেন কর্মী বান্ধবও প্রবাসী জমিয়ত নেতা মাওলানা আলী নূর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ