চলতি বছর ১১ জানুয়ারি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। আজ আবার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে বোস্টার ডোজও নিয়েছিলেন তিনি।
শনিবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, আজ (২৫ জুন) সন্ধ্যা ৬টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে আছেন।










