spot_img

আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে: পানি উন্নয়ন বোর্ড

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) অনুসারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বন্যাপ্রবণ নিম্নাঞ্চল কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুরেও পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুসারে, তিস্তা অববাহিকা ব্যতীত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে এবং ভারতের বিভিন্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ