spot_img
spot_img

দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাঁকে দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সম্মানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আসাদ আলম সিয়াম। নতুন দায়িত্বে তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই অভিজ্ঞ কূটনীতিক কর্মজীবনে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ