spot_img
spot_img

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীর রেলস্টেশনে ২৮ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে বোমা হামলা ও গুলির মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রোববার (২৬ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাবের দাবি, জাকারিয়া পিন্টু অস্ত্র মামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া পিন্টু এসব বিষয় স্বীকার করে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেনযোগে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী রেলস্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে বহনকারী বগি লক্ষ করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ওই ঘটনায় পাবনার ঈশ্বরদীর জিআরপি থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্বে থাকা সিআইডি ১৯৯৭ সালে সর্বমোট ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ