spot_img
spot_img

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার (২৭ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

প্রধান বিচারপতি বলেন, আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত। দ্বৈত বেঞ্চের একজন করোনায় আক্রান্ত হলে ওই বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকে। করোনার কারণে অনেক গুরুত্বপূর্ণ বেঞ্চে বিচারকাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের জন্য বিষয়টি কঠিন হয়ে পড়ে। আপনারা সহযোগিতা না করলে আমাদের ভার্চুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। তারপরও ধৈর্য ধরেন আমরা দেখতেছি। আপাতত গুরুত্বপূর্ণ মামলাকে অগ্রাধিকার দেয়ার কথা বলেন প্রধান বিচারপতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ