spot_img

ভৈরবে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার শ্রীনগর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে স্বাধীনতা দিয়েছেন। আর এদেশের উন্নয়ন করেছে তার দল আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। তেমনি দেশনেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়ে নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন স্বপ্নের পদ্মা সেতু। তেমনি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা বুঝতে পারছেন শেখ হাসিনার সরকার দিয়েই দেশে বড় বড় উন্নয়ন হয়ে থাকে। সেজন্যই ভৈরবের বিএনপি দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ