spot_img

বন্যায় এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু

সারা দেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

বৃহস্পতিবার (৩০ জুন) বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৭ মে থেকে মঙ্গলবার (২৮ জুন) দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এই সময়ে বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ