ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পেতে রাতেই কমলাপুরে এসেছেন মাদরাসা শিক্ষার্থী ইমতিয়াজ। রাতে এলেও টিকিটি পেতে তাকে ভোরের অপেক্ষা করতে হবে। তাই সময় কাজে লাগাতে স্টেশনেই পড়াশোনা শুরু করেন তিনি।
ইমতিয়াজ বলেন, অগ্রিম টিকিট পেতে রাতেই এসেছি। কারণ পরের দিন আমার পরীক্ষা। তাই সময় নষ্ট না করে পড়াশোনা করছি।
তিনি বলেন, সকাল ৮টা মধ্যে টিকিট বিক্রি শুরু হলে, আশা করছি এক ঘণ্টার মধ্যে পেয়ে যাব। এরমধ্যে টিকিট না পেলে পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা বলতে পারছি না।











