spot_img
spot_imgspot_img

ইউক্রেনের বড় দুর্গ লিসিচানস্ক দখলের পথে রুশ বাহিনী

ইউক্রেনের বড় দুর্গ বলে পরিচিত লিসিচানস্ক দখলের পথে রুশ বাহিনী।

রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, লিসিচানস্ক শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছে পুতিনের সেনা। কিন্তু, এখনো দখল করতে পারেনি। রাশিয়ার সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, লিসিচানস্কের রাস্তায় টহল দিচ্ছে লুহানস্কের সামরিক বাহিনী। যদিও ইউক্রেনের জাতীয় রক্ষীর মুখপাত্র রুসলান মুজিচুক সে দেশের সংবাদমাধ্যমে দাবি করেছেন, শহরটি এখনো তাদের দখলেই রয়েছে।

অন্য দিকে জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ জানিয়েছেন, সেভারস্কি ডোনেৎস নদী ইতোমধ্যেই অতিক্রম করেছে রুশ বাহিনী। তারা উত্তর দিক থেকে শহরের পথে অগ্রসর হচ্ছে।

সূত্র : আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ