spot_img

ডা. জাফরুল্লাহ’র বক্তব্য আদালতকে হুমকি দেওয়ার শামিল : হাছান মাহমুদ

দুই দিনের মধ্যে সব আলেম, রাজনৈতিক কর্মীসহ, খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে হবে। অন্যথায় আপনারা তৈরি হন, ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করার যে বক্তব্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন, তা আদালতকে হুমকির শামিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‌আদালত ঘেরাওয়ের যে বক্তব্য, সেটি সরাসরি আদালতের প্রতি হুমকিস্বরূপ। আমি জানি না, আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন। এটি আদালতকে হুমকি দেওয়ার শামিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ