spot_img

পদ্মা সেতু উদ্বোধনের পর বিএনপি নেতাদের বুকে বিষজ্বালা বেড়েছে: ওবায়দুল কাদের

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বিষজ্বালা বেড়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৬ জুলাই) সকালে বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে আসুন, যথাসময়ে নির্বাচন হবে সাংবিধানিকভাবে। নির্বাচনেই প্রমাণ হবে, জনগণ কি ইতিবাচক রাজনীতির দিকে, নাকি নেতিবাচক।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষজ্বালা বেড়েই চলছে, আর এ থেকেই হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতারা আবোল-তাবোল বলছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ