spot_img

পদ্মা সেতুতে সেলফি তুলে প্রধানমন্ত্রী আইন ভেঙেছেন: ডা. জাফরুল্লাহ

পদ্মা সেতুতে দাঁড়িয়ে সেলফি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আইন ভেঙেছেন বলে দাবি করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় পদ্মা সেতুতে গিয়ে সেলফি তুলেছে। অথচ, এর আগে ঘোষণা হয়েছে পদ্মা সেতুতে কোনো সেলফি তোলা যাবে না। তার মানে আইন তার জন্য না। একই আইন কখনোই দুই রকম হতে পারে না।

বুধবার (৬ জুলাই) বিকেলে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিজেই আইন করে নিজেই ভাঙার অন্যতম কারণ হলো গণতন্ত্র। আর এগুলো নিয়ে সাংবাদিকদের কথা বলতে দিতে হবে। যতো কালাকানুন আছে উঠিয়ে নিতে হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, সরকার এতো দিন বলে আসছে বিদ্যুতে আমাদের সারপ্রাইজ। এখন বলছে সাশ্রয় করতে হবে। দুর্নীতি করলে যা হয়। আমরা এখন সে অবস্থায় আছি।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকটা ভালো কাজের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আজকে পদ্মা সেতুর জন্য সাধারণ মানুষের হাসি কান্নায় পরিণত হয়েছে। আজকে চারদিকে অভাব অনটন, কান্না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ