রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয়।
এতে পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।
ঈদের প্রধান এই জামাতে অংশ নেন প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।










