spot_img

ব্রিটেন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

যুক্তরাজ্য সফরে গিয়েছেন  বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

দুইজন সফর সঙ্গীসহ সস্ত্রীক রোববার সাত দিনের এক সরকারী সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

চীফ অব দ্যা এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টনের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এই সফরে গেছেন।

যুক্তরাজ্য সফরকালে বিমানবাহিনী প্রধান হারকিউলিস সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠান ‘মার্শাল এ্যারো স্পেসফ্যাসিলিটি পরিদর্শন করবেন। এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্স আয়োজিত লন্ডনের স্যাভয় প্লেসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার চীফস কনফারেন্স’-এ যোগদান করবেন। এই কনফারেন্সে পরিচালনগত সমন্বয়, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্য ও দক্ষতা বিষয়ক গুরুত্বপুর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানগণ উক্ত কনফারেন্সে যোগদান করবেন।

এছাড়া তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরএএফ ফেয়ার ফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর সবচেয়ে বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২২’ তে যোগদান করবেন।

সবশেষে বিমানবাহিনী প্রধান লন্ডনের ফার্নবোরো শহরে অনুষ্ঠিতব্য ‘ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো-২০২২’ পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধান আগামী ২০ জুলাই দেশে ফিরে আসার কথা রয়েছে।

বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ