হাসপাতালে ভর্তি রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনৈতিক অঙ্গনে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চার দিন আগে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিরাজুল আলম খান মূলত ক্রিটিক্যাল নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চার দিন আগে রাত ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সেচুরেশন নেমে যাওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হওয়ায় অক্সিজেন লেভেল বেড়েছে।











