spot_img

দেশের গরু-ছাগল দিয়েই এবার ঈদের চাহিদা পূরণ করা সম্ভবপর হয়েছে : তথ্যমন্ত্রী

অফিসের চার দেয়াল ও নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে চোখ মেলে বিশ্ব পরিস্থিতির দিকে একটু তাকানোর জন্য বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি আজ (১১ জুলাই) বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ে নিজের বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিদ্যুৎ নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী’র বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ পরামর্শ দেন।

ড. হাছান বলেন, মানুষ এবার পবিত্র ঈদুল আযহা পালন করার জন্য স্বস্তির মধ্য দিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছে। ইসলামি ভাবগাম্ভীর্য বজায় রেখে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ঈদুল আযহা উদযাপন করেছে। কোরবানির পশুর ক্ষেত্রেও আমরা যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি সেটি এবার আরো স্পষ্ট হয়েছে। কারণ ভারতীয় গরু এবার আসেনি বললেই চলে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সরকারের কঠোর অবস্থান ও সিদ্ধান্তের কারণেই সীমান্ত দিয়ে কোন পশু দেশে ঢুকতে পারেনি, যাতে আমাদের দেশের খামারিরা উপকৃত হয়। এক্ষেত্রে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের দেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ। কিন্তু আমরা উৎপাদনের দিক দিয়ে পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। ধান উৎপাদনে আমরা পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম।

হাছান মাহমুদ বলেন, আমাদের দেশের গরু-ছাগল দিয়েই এবার ঈদুল আযহার চাহিদা পূরণ করা সম্ভবপর হয়েছে। অনেক গরু-ছাগল বিক্রি না হওয়ায় ফেরতও গেছে। অর্থাৎ চাহিদার তুলনায় বেশি যোগান ছিল। এগুলো সরকারের নানামুখী নীতির কারণেই সম্ভব হয়েছে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ