spot_img
spot_img

তুরস্কের রাষ্ট্রদূতের সাথে আফগান খনি ও জ্বালানি মন্ত্রী মাওলানা সাহাবুদ্দীন দেলাওয়ারের বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খনি ও জ্বালানি মন্ত্রী শাইখুল হাদীস মাওলানা সাহাবুদ্দীন দেলাওয়ারের সাথে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ এরগিনায়। বৃহস্পতিবার (১৪ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তুরস্ক ও আফগানিস্তানের মধ্যে ভাল, দীর্ঘমেয়াদী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

এসময় তুরস্কের রাষ্ট্রদূত জিহাদ বলেন, আফগানিস্তান ও এর জনগণের সঙ্গে আমাদের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি আরো বলেন, তার দেশ আফগানিস্তানের জনগণের সাথে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাবে।

আফগানিস্তানের খনি ও জ্বালানি মন্ত্রী শাইখুল হাদীস মাওলানা সাহাবুদ্দীন দেলাওয়ার বলেন, খনি খাতে বিনিয়োগ করতে চায় এমন সব জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের স্বাগত জানাবে আফগান সরকার।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ