spot_img

খেলাফত শাসনব্যবস্থা কায়েমে আজীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে : মাওলানা হামিদী

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর আওতাধীন কদমতলী থানা শাখার সাবেক নায়েবে আমীর মরহুম হাকীম মামুনুর রশিদের পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ জুলাই) কদমতলী থানা ও ঢাকা মহানগর খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে আর্থিক উপহারের খাম পরিবারের সদস্যদের কাছে প্রদান করেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফি, সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইন, সহ শ্রম সম্পাদক আব্দুর রব, কদমতলী থানা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মুফতি আবু বকর সিদ্দিকী, হাফেজ রেজাউল করিম প্রমূখ। পরিবারের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন মরহুমের বড় ছেলে মোহাম্মাদ তুষার।

এ সময় মাওলানা হামিদী বলেন, প্রচলিত রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে কখনও প্রকৃত শান্তি আসতে পারে না। খেলাফত শাসনব্যবস্থার মাধ্যমে মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে। আখিরাতেও সাফল্যলাভ সম্ভব হবে। এজন্য খেলাফত শাসন ব্যবস্থা কায়েমে আজীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ