spot_img

প্রেস ক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়াও সমাবেশে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ