spot_img

এই সরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়ে খারাপ হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়ে খারাপ হবে।

শনিবার (১৬ জুলাই) সকালে প্রেসক্লাবের সামনে যুবদল নেতা বদিউজ্জামান ধোনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন,নেতাকর্মীদের হত্যা করে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে ক্ষমতাসীনরা।

তিনি বলেন, সরকারের পতন না ঘটানো পর্যন্ত কোনো হত্যা বা নির্যাতনের বিচার করা সম্ভব নয়। যুদ্ধাপরাধীদের বিচার যদি ৪০ বছর পর হয়ে থাকে, তবে আওয়ামী লীগ সরকারেরও বিচার হবে বলে জানান তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ