spot_img
spot_img

মক্কায় আরও এক বাংলাদেশি হজ্বযাত্রী ইন্তেকাল করেছেন

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজ্বী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮)। তিনি ঢাকা জেলার বাসিন্দা।

শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান তিনি। তার পাসপোর্ট নম্বর- ইই০০৬৪৮৮৮।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ্ব বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে হজ্ব করতে গিয়ে এ নিয়ে ২১ হজ্বে বাংলাদেশি হজ্বযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন। মক্কায় ১৬, মদিনায় তিন এবং জেদ্দায় একজন মারা যান।

অন্যদিকে হজ্ব শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ৬৫০১ জন হাজ্বী।

গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজ্বযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হয়। হজ্বযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ