spot_img

নির্বাচনের মাঠেই খেলা হবে : ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজনীতিতে এখন খুব ঝুঁকিপূর্ণ সময়ে চলছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। ভীতি থেকেই বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ