spot_img
spot_img

নারায়ণগঞ্জের আদালতে মাওলানা মামুনুল হক; সাক্ষ্য দিলেন ছাত্রলীগ নেতা রনী ও রতন

কথতি ধর্ষণ মামলায় পঞ্চম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছিলো বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে।

রবিবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদলতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন জানান, চার জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও চার্জশিটের ১১,১২ ও ১৩ নম্বর সাক্ষী উপস্থিত ছিলেন। আদালত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনী ও রতন মিয়ার সাক্ষ্য গ্রহণ করেছেন। অপর সাক্ষী পারভেজের সাক্ষ্য গ্রহণ করা হয়নি।

সকাল সাড়ে ৯টার দিকে মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরে দুপুর ১টায় মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রমের জন্য তাকে আদালতে তোলা হয়। দুপুর ২টায় সাক্ষ্য গ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ