ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হবে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আজ থেকে কোন এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। কোন এলাকায় কখন লোডশেডিং তার সম্ভাব্য তালিকা দেখতে ক্লিক করুন এখানে।










