spot_img

গরমের মধ্যে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ

গরমের মধ্যে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে।

তিনি বলেন, প্রধানামন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন। অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অব্শ্যই এসি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ