spot_img

বিএনপির জন্য অপেক্ষা করবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি সংলাপে আসছে না, আমরা ওয়েট করব। সংলাপ শেষ হলে সারবস্তু অবহিত করা হবে।

বুধবার (২০ জুলাই) গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। তারা ভালো নির্বাচন যাতে হয়, ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব। প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। প্রতিটি দলই বলেছে তারা ঐক্যমতে বিশ্বাস করে। ঐক্যমত তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব। এই বিষয়ে কেউ না করেনি। প্রয়াসটি অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ