স্বর্ণ ডাকাতিতে জড়িত রুপনগর থানার একজন এসআইয়ের সম্পৃক্ততা নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ হারুন বলেছেন, আইন সবার জন্য সমান। আইনের ঊর্ধ্বে কেউ নেই।
তিনি বলেন, দুই লাখের উপরে পুলিশ বাহিনী। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেয় না। যদি ডাকাতিতে কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, তাহলে তার শাস্তি সে পাবে। এ ঘটনার সঙ্গে আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি। তবে তাদের নাম আমরা বলছি না।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুপনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম এখন কারাগারে আছেন।











