সারাদেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৫৬ জনে।
একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৮৮৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২০ লাখ ২৭৯ জনে।
বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।










