spot_img

পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে সবার সাথে বন্ধুত্ব বজায় রাখবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) মালয়েশিয়া ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বঙ্গবন্ধুর ১৯৭৪ সালের পাকিস্তান সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনে এগিয়ে যেতে হবে দু’দেশকেই। তবে একাত্তরের নৃশংসতা কখনোই ভুলবার নয়। বাংলাদেশ চায় গণহত্যার জন্য পাকিস্তান প্রকাশ্যে ক্ষমা চাক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ