spot_img

দেশের প্রতি ইঞ্চি জমি কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। সব জমি কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করতে হবে। তবেই আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে সমর্থ হবো।

বৃহস্পতিবার (২১ জুলাই) সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কোনো জমি কেউ ফেলে রাখবেন না, একটা তরকারি গাছ বা মরিচ গাছ হলেও লাগান। কোনো জলাধার কেউ ফেলে রাখবেন না। হাঁস-মুরগি, গবাদি পশু প্রতিপালন থেকে শুরু করে যার যেভাবে সম্ভব সেভাবে উৎপাদনে সম্পৃক্ত হতে হবে। যেন আমরা নিজেরাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং খাদ্যের জন্য কারও মুখাপেক্ষী হতে না হয়।

তিনি বলেন, একদিকে করোনা, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরমধ্যে আমেরিকা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার ফলে আমাদের সার কিনতে সমস্যা হচ্ছে, খাদ্য কিনতে সমস্যা হচ্ছে। এসব কারণেই আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপীই মূল্যস্ফীতি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। উন্নত দেশগুলোতেও খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ