spot_img

পাকিস্তানের সাথে আমরা ভালো সম্পর্ক চাই : পররাষ্ট্রমন্ত্রী

চলতি মাসের শেষের দিকে ঢাকায় বসবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ডি-৮ সম্মেলন। সম্মেলনে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে সদস্য রাষ্ট্রগুলোকে। পাকিস্তান থেকে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের ঢাকায় আসার কথা রয়েছে।

ডি-৮ এর মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে ঢাকার ভালো সম্পর্ক হতে যাচ্ছে কি না-জানতে চাইলে ড. মোমেন বলেন, আমরা ভালো সম্পর্ক চাই। আমরা স্বাভাবিক সম্পর্ক চাই। আমাদের নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দেশ সফর শেষে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাকিদের মুখোমুখি এসব কথা জানান তিনি।

১৯৭১ সালের নৃশংসতার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত জানিয়ে তিনি বলেন, তারা যে অপরাধ করেছে সেটির জন্য মাফ চাওয়া উচিত। আমরা খুশি হবো তারা যদি প্রকাশ্যে ক্ষমা চায়।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো সবসময় আমরা উত্থাপন করে চলেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ