spot_img
spot_img

গোসলে নেমে নিকলী হাওরে পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিয়ে নিকলী থেকে ফোন আসে হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। কিশোরগঞ্জ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে পথে ফোন আসে নিকলী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী একজনকে মৃত ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে। পরে ডুবুরি দল স্টেশনে ফিরত আসে। জীবিত উদ্ধার দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ