spot_img

মঙ্গলবার দেশে আসবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার লাশ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার লাশ আগামী মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকায় আনা হবে।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন, নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে তার মরদেহ সকাল ৮টা ৪০ মিনিটে দেশে আসবে।

আজ শনিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

স্বপন কুমার বিশ্বাস আরো জানান, আগামীকাল রোববার (২৪ জুলাই) স্থানীয় সময় বাদ জোহর নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তিতে লাশ বাংলাদেশে আনার পর জাতীয় সংসদে প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। কিন্তু, কখন এই জানাজা অনুষ্ঠিত হবে, তা এখনও জানা যায়নি।স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ