spot_img

করোনায় মৃতদের ৭০ ভাগই টিকা নেননি: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেছেন, যারা কোভিডে মারা গেছেন, তাদের ৭০ শতাংশই টিকা নেননি। টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা টিকা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন।

রবিবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিজি বলেন, গত কয়েক মাস সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এরপর হঠাৎ আবার সংক্রমণ বেড়ে গেছে। আমার মনে হয়, এই সময়টা কেউ বাকি নেই যিনি সর্দি-জ্বরে আক্রান্ত হননি। তাদের মধ্যে সবাই হয়তো পরীক্ষাও করেননি, কিন্তু যারাই পরীক্ষা করিয়েছে তাদেরই করোনা পজিটিভ এসেছে।

তিনি বলেন, করোনার টিকা নেওয়ার পর মারা যাবেন না এমন কথা কখনও বলা হয়নি। তবে কিছুটা হলেও সুরক্ষা দেবে। করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ