spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৪২৫ পিস ইয়াবা, ১৮৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ৫ কেজি ১৫২ গ্রাম ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) সকাল ছয়টা থেকে সোমবার (২৫ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ