দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়ায় পাইকারি পর্যায়ে দাম কমেছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল। তা কমে এখন ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকায়।
এদিকে স্থলবন্দরের পাইকারী বাজারে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচ ৪০ টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সরবরাহ কমার কারণে দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ভারতীয় নাসিক জাতের পেঁয়াজ ২৬ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২২ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।










