বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী মারা গেছেন।
রোববার (২৪ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।
ছেলে ব্যারিস্টার মো: জিসান হায়দার বলেন, বাবা দীর্ঘ দিন লিভারের জটিলতায় ভুগছিলেন। তার লাশ আমরা গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি।










