স্থানীয় এক সাংবাদিককে মোবাইল ফোনে গালিগালাজ করায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা ইতিমধ্যেই তাকে ওএসডি করে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি। তারপর হাইকোর্ট যে নির্দেশনা দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনারদেরকে তাদের শিষ্টাচার ও আচরণ নিয়ে আলোচনা করার জন্য সব কর্মকর্তার সঙ্গে বসতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাসস











